যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের নীতির প্রতি ইঙ্গিত করে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমেরিকা পথ হারিয়েছে।
নেভাদায় এক সমাবেশে সমর্থকদের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘আমরা এমন একটি জাতি, যারা খুব সহজে পথ হারিয়ে ফেলেছি। এই ভয়াবহ অবস্থা আমরা চলতে দিতে পারি না।’
তিনি আরো বলেন, ‘বাইডেন প্রশাসন আমাদের দেশ ধ্বংস করে দিয়েছে।’
ট্রাম্প বাইডেনকে গণতন্ত্রের জন্যে হুমকি এবং অযোগ্য হিসেবে বর্ণনা করেন। এর আগে, ট্রাম্প বাইডেন প্রশাসনের বিরুদ্ধে নিজের দেশকে ঘৃণা করার অভিযোগ এনেছিলেন।
চলতি বছরের নভেম্বর মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। ধারণা করা হচ্ছে, এবার ভোটের মাঠে ডেমোক্র্যাটিক দলের প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের মুখোমুখি হবেন রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। আর এক্ষেত্রে জনপ্রিয়তার দিকে দিয়ে অনেকটাই এগিয়ে আছেন ট্রাম্প।