রাষ্ট্রায়ত্ব বিদ্যুৎ বিতরণ কোম্পানি ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) এর ২১তম বার্ষিক সাধারণ সভা গতকাল শনিবার (২৭ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে।
খুলনায় প্রতিষ্ঠানটির সদর দপ্তরের বিদ্যুৎ ভবনে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো. হাবিবুর রহমান। তিনি তার বক্তব্যে ওজোপাডিকোর সার্বিক কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন এবং গ্রীষ্ম ও সেচ মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য সবাইকে উদ্বুদ্ধ করেন।
ওজোপাডিকোর চেয়ারম্যান ও বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব এস এম এনামুল কবির এতে সভাপতিত্ব করেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান প্রকৌশলী মো. মাহবুবুর রহমান, ওজোপাডিকোর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ.এইচ.এম.মহিউদ্দন প্রমুখ।
প্রতিষ্ঠানটির কোম্পানি সচিব (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ নাজমুল হুদার পরিচালনায় সভায় পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্য, শেয়ারহোল্ডারসহ বিভিন্ন সংস্থা ও ওজোপাডিকোর কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সন্ধায় খুলনা শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয় পিঠা উৎসবে ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
