নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশে (এনইউবি) ‘ইভলভিং ক্যারিয়ার্স ইন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট: ট্রেন্ডস, চ্যালেঞ্জেস অ্যান্ড অপরচিউনিটিজ’ শীর্ষক গোলটেবিল বৈঠকের অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জানুয়ারি) ছিল এ আয়োজন। প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপক ড. আবু ইউসুফ মো. আবদুল্লাহ এবং সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন। অনুষ্ঠানটি মডারেট করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. নজরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আবু ইউসুফ মো. আবদুল্লাহ বিশ্বব্যাপী সাপ্লাই চেইনের ক্রমবর্ধমান গুরুত্বের রূপরেখা তুলে ধরেন। বৈশ্বিক সাপ্লাইচেইন ব্যবস্থাপনার যে উন্নতি সাধন হচ্ছে তার সঙ্গে মিলিয়ে এ দেশের পেশাদারদের প্রয়োজনীয় দক্ষতার অর্জনের ওপর জোর দেন তিনি।
সাপ্লাই চেইন পেশাদাররা যে সব চ্যালেঞ্জর মুখোমুখি হন তা নিয়ে আলোচনা করেন বক্তারা। একইসঙ্গে মিড লেভেল ম্যানেজারদের দক্ষতা বৃদ্ধিতে নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার ওপর গুরাত্বোরোপ করেন।
বৈঠকে বক্তা হিসেবে ছিলেন গোলটেবিল বৈঠকে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. নাজমুল আহসান খান, ডিন, বাণিজ্য অনুষদ, নর্দান বিশ্ববিদ্যালয়, মোহাম্মদ মাশেকুর রহমান খান, প্রেসিডেন্ট, বিএসএইচআরএম, মোহাম্মদ জিয়া উদ্দিন, সাপ্লাই ডিরেক্টর, রেকিট বেনকিজার বিডি, মো. নাহিদুল ইসলাম, সিইও, দ্য লিন সিক্স সিগমা কোম্পানি, পারভেজ সাজ্জাদ, সাপ্লাই চেইন ডিরেক্টর, নেসলে বাংলাদেশ লিমিটেড, মোহাম্মদ আবদুল আউয়াল, জেনারেল সেক্রেটারি, বিএসসিএমএস, মাহবুব আহমেদ চৌধুরী, এফসিআইপিএস, এসভিপি এবং হেড অব প্রকিউরমেন্ট, দ্য সিটি ব্যাংক লিমিটেড, একেএম নুরুল হুদা, সাপ্লাই চেইন কনসালটেন্ট, মো. মাজাদুল হক, গবেষণা পরিচালক, সিইএ, কমডোর মোহাম্মদ আব্দুর রাজ্জাক (অব.) এমডি সুরমা গার্মেন্টস লিমিটেডের উপদেষ্টা, ফয়সাল আলম, হেড অফ সাপ্লাই প্ল্যানিং, নেসলে বাংলাদেশ লিমিটেড, মো. রুম্মান হোসেন, এসসিএম, রক এনার্জি লিমিটেড, নুরে এ. খান, হেড অফ অপারেশনস, পালমাল গ্রুপ এবং মোহাম্মদ আরিফ আনোয়ার, সিনিয়র স্পেশালিস্ট, স্ট্র্যাটেজিক সোর্সিং।
