খেজুরের রস খেয়ে ৬ স্কুলছাত্র হাসপাতালে

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪, ০৬:৩৮ এএম

নড়াইলে খেজুরের রস খেয়ে ছয় স্কুলছাত্র হাসপাতালে ভর্তি হয়েছে। গতকাল রবিবার দুপুরে তারা নড়াইল সদর হাসপাতালে ভর্তি হয়। অসুস্থরা হলো সদর উপজেলার শাহাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র তামিম মোল্যা, আল মুবিন, নাহিদ হোসেন, ইমন ও নবম শ্রেণির ফাহিম ও রেজওয়ান। তাদের সবার বাড়ি সদরের শাহাবাদ ইউনিয়নের চরবিলা গ্রামে।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানায়, অসুস্থ ছাত্ররা রবিবার স্কুলে এসে ক্লাস না করে পরিকল্পনা করে খেজুরের রস খাওয়ার। পরে তারা স্কুল থেকে বেরিয়ে অদূরে খেজুর গাছে পেতে রাখা রসের ঠিলা গাছ থেকে নামিয়ে রস পান করে। কিছু সময় পর তাদের পেটে তীব্র ব্যথা শুরু হলে তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত