জাবি শিক্ষক সমিতির সভাপতি মোতাহার সম্পাদক শাহেদ

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ০৫:১৯ এএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষক সমিতির নির্বাচনে ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ-জেইউ) অধ্যাপক মোতাহার হোসেন সভাপতি এবং রসায়ন বিভাগের অধ্যাপক শাহেদ রানা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। অধ্যাপক মোতাহার শিক্ষক ঐক্য পরিষদের প্যানেল থেকে নির্বাচন করেন। অন্যদিকে অধ্যাপক শাহেদ প্রতিদ্বন্দ্বতা করেন বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ প্যানেল থেকে। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবে সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে দুপুর দেড়টা পর্যন্ত। পরে সন্ধ্যা ৭টায় প্রধান নির্বাচন কমিশনার বাংলা বিভাগের অধ্যাপক অনিরুদ্ধ কাহালি ভোটের ফল ঘোষণা করেন।

নির্বাচনে ১৫টি পদের মধ্যে সম্পাদক, যুগ্ম সম্পাদক ও কোষাধ্যক্ষসহ ১১টি পদে জয় পেয়েছে আওয়ামী লীগ সমর্থিত উপাচার্যপন্থি শিক্ষকদের সংগঠন ‘বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ’। অন্যদিকে সভাপতি ও সহসভাপতিসহ বাকি চার পদে আওয়ামীপন্থিদের একাংশের সংগঠন ‘মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শের শিক্ষক পরিষদ’ এবং বিএনপিপন্থি শিক্ষকদের সমন্বয়ে গঠিত ‘শিক্ষক ঐক্য পরিষদ’ জয় পেয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত