‘টার্নিং উইকেট হলে আমরা শুধু স্পিনার নামাতে ভয় পাবো না’

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ০৩:০৫ পিএম

আক্রমণাত্মক আর আগ্রাসী মেজাজে খেলে টেস্ট ক্রিকেটে যেন বিপ্লব ঘটিয়েছে ইংল্যান্ড। আর সেই কৌশলটাই কাজে দিচ্ছে ভারতের স্পিন উইকেটেও। রোহিত শর্মাদের বিপক্ষে হায়দরাবাদ টেস্ট জিতে নিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে আছে ইংলিশরা। আর তাই দলটির কোচ ব্রেন্ডন ম্যাককোলাম বড় গলায়ই জানালেন তারা স্পিন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। প্রয়োজনে স্পিনার শোয়েব বসিরকে দ্বিতীয় ম্যাচেই অভিষেক করিয়ে ফেলতে পারেন।  

প্রথম শ্রেণির ক্রিকেটে খুব বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা না থাকলেও তার স্পিন ভারতে কাজে লাগবে বলে আশবাদী ম্যাককালাম, ‘সে আবুধাবিতে আমাদের ক্যাম্পে ছিল। সেখানে তার দক্ষতার প্রদর্শনী দিয়ে আমাদের মুগ্ধ করেছে। এই দলের সঙ্গে সে মানানসই। টম হার্টলির মতোই তার অল্প বিস্তর প্রথম শ্রেনির ক্রিকেটে খেলার অভিজ্ঞতা রয়েছে কিন্তু আমরা ধারণা করেছিলেন তার এই অভিজ্ঞতাই এখানে আমাদের সাহায্য করবে। শুধু তাকেই নয়, উইকেট যদি বেশি টার্ন করে তবে আমরা একাদশে সব স্পিনার নামাতেও ভয় পাবো না।’

ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দলে জায়গা পেয়েছেন রঞ্জি মাতানো সরফরাজ খান। ম্যাককালাম জানিয়েছেন, দ্বিতীয় টেস্টে তাদের ভাবনায় থাকবেন এই ভারতীয় ব্যাটার। সেই সঙ্গে ভারতের স্পিনারদের মোকাবেলা করতে ইংল্যান্ডের ব্যাটাররা ভয় পাবে না বলে মন্তব্য করেছেন ম্যাককালাম।

সাবেক এই কিউই অধিনায়কের ভাষ্য, ‘পরবর্তী টেস্টে সে আমাদের হিসেবে থাকবে। উইকেট যদি বেশি টার্ন করে তাহলেও আমরা সব স্পিনারদের খেলতে ভয় পাবো না।’ প্রথম টেস্টে ৭ উইকেট নিয়ে ভারতকে একাই ভারতকে ধসিয়ে দিয়েছেন টম হার্টলি। তাকেও প্রশংসায় ভাসিয়েছেন ম্যাককালাম।

তিনি বলেন, ‘আমরা তার মধ্যে এমন কিছু দেখেছি যা আমরা ভেবেছিলাম এখানে কাজে দেবে। সে একটি দৃঢ় চরিত্রের অধিকারী এবং অধিনায়ক তাকে যেভাবে পরিচালনা করেছে সেটাও বেশ অসাধারণ ছিল। সে স্পষ্টতই আমাদের টেস্ট জয়ের জন্য বোলিং করেছিল।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত