ভারতের উত্তর-পূর্বে রাজ্য মণিপুরে আদিবাসী-জনজাতি জনগোষ্ঠী অধ্যুষিত এলাকায় আলাদা প্রশাসন চাইলেন কুকি-জো জাতিগোষ্ঠীর ১০ বিধায়ক। গত সোমবার তারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বরাবর চিঠি পেশ করেছে। এর আগেও বিধায়করা আদিবাসী-জনজাতিদের জন্য প্রশাসন দাবি করেছিলেন।
মেইমেইদের কট্টর সংগঠন ‘আরামবাই টেঙ্গোল’ সম্প্রতি মেইতেই সম্প্রদায়ের বিধায়ক ও কেন্দ্রীয় আইনসভার সদস্যদের (এমপি) একটি বৈঠকে উপস্থিত হতে নির্দেশ দেয়। গত ২৪ জানুয়ারি এই বৈঠকে বাধ্যতামূলকভাবে উপস্থিত থাকতে বলা হয় নেতাদের। বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছে কুকি-জো সম্প্রদায়।
কুকি-জো জনগোষ্ঠীর বিধায়করা প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে বলে, ‘ইম্ফলে আইনশৃঙ্খলা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। আরামবাই টেঙ্গোলের এই তালেবানসদৃশ (আফগানিস্তানের তালেবান) কাজ ভারতের সংবিধানের সম্পূর্ণ ভাঙনের বহিঃপ্রকাশ। রাজ্য সরকার আরামবাই টেঙ্গোলের নির্দেশ মেনে চলতে বাধ্য হচ্ছে। এ মুহূর্তে বিকল্প রাজনৈতিক সমাধানের বিকল্প নেই।’
