ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন হিসেবে নির্বাচিত হয়েছেন স্থপতি মাহবুবা হক। ২০২৪-২০২৫ সালের জন্য সাবেক চেয়ারম্যান ড. এম আলাউদ্দিনের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেছেন তিনি।
স্থপতি মাহবুবা হক ১৯৮৬ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে স্থাপত্যে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন। কর্মজীবনের শুরুতে তিনি প্রফেসর শামসুল ওয়ারেসের সঙ্গে শিক্ষানবিশ হিসেবে কাজ করেন। তিনি ১৯৯৬ সালের জানুয়ারিতে ‘মাহবুবা হক অ্যান্ড অ্যাসোসিয়েটস লিমিটেড’ নামে তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানের যাত্রা শুরু করেন। বিজ্ঞপ্তি
