চন্ডিগড়ের মেয়র নির্বাচন প্রথম লড়াইয়ে হারল ইনডিয়া

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ০৬:১২ এএম

ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল চ-িগড়ের মেয়র নির্বাচনে জয়লাভ করেছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থী মনোজ শংকর। এই নির্বাচনে কংগ্রেসের সমর্থনে প্রার্থী দাঁড় করিয়েছিল আম আদমি পার্টি (আপ)। আপ এবং কংগ্রেসের ঐক্যবদ্ধ প্রার্থী হওয়ায়, আগামী লোকসভা নির্বাচনের আগে এই নির্বাচনকে বিরোধী জোটের ‘টেস্টকেস’ তথা ‘জনমত পরীক্ষার ক্ষেত্র’ হিসেবে বিবেচনা করা হচ্ছিল। এতে সফল হলো না বিরোধী জোট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত