ন্যাশনাল ব্যাংক লিমিটেডের জুনিয়র অফিসারদের (জেনারেল-২০২৩) প্রথম ব্যাচের ফাউন্ডেশন কোর্সের প্রশিক্ষণ শেষ হয়েছে।
১৫ দিন ব্যাপী চলা প্রশিক্ষণের পর গতকাল মঙ্গলবার (৩০ জানুয়ারি) ন্যাশনাল ব্যাংক ট্রেইনিং ইনস্টিটিউটে সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত কোর্সে ব্যাংকের বিভিন্ন শাখা থেকে সর্বমোট ৩১ জন অফিসার অংশগ্রহন করেন। ন্যাশনাল ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী মো. তৌহিদুল আলম খান উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহনকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন।
সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক শেখ আক্তার উদ্দিন আহমেদ। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের ভিপি ও অধ্যক্ষ শাহ্ সৈয়দ রাফিউল বারী।
