শেখ হাসিনাকে আরও চার রাষ্ট্র ও সরকার প্রধানের অভিনন্দন

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:১৭ এএম

সুইস কনফেডারেশনের প্রেসিডেন্ট ভায়োলা আমহার্ড, ডেনিশ প্রধানমন্ত্রী মেটে ফেদেরিকসেন এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন এবং

ইথিওপিয়ার প্রধানমন্ত্রী রোমান আবি আহমেদ আলি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। গতকাল বুধবার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসস জানিয়েছে, শেখ হাসিনার কাছে পাঠানো এক অভিনন্দনপত্রে সুইস প্রেসিডেন্ট বলেন, প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ার জন্য অভিনন্দন জানাচ্ছি এবং আপনার গুরুত্বপূর্ণ ম্যান্ডেট পূরণে আপনার সাফল্য কামনা করছি।

ডেনিশ প্রধানমন্ত্রী মেটে ফেদেরিকসেন তার পাঠানো বার্তায় পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার জন্য শেখ হাসিনাকে উষ্ণ অভিনন্দন জানান ।

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন শুভেচ্ছা বার্তায় বলেন, পঞ্চম মেয়াদে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় থাই সরকার ও জনগণের পক্ষ থেকে অভিনন্দন জানাতে পেরে আমি গর্বিত।

শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে পাঠানো চিঠিতে ইথিওপিয়ার প্রধানমন্ত্রী রোমান আবি আহমেদ আলি বলেন,  একটি সফল নির্বাচন পরিচালনার জন্য আমি বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানাতে চাই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত