‘জাতীয় পথনাট্যোৎসব ২০২৪’ উৎসবে রবিবার প্রদর্শিত হবে নাট্যদল সময় প্রযোজিত নাটক ‘পিঁপড়া’। জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ছোটগল্প ‘পিঁপড়া’ অবলম্বনে এর নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন আকতারুজ্জামান। ধর্ষণবিরোধী সচেতনতা বৃদ্ধির বার্তা দেওয়া এই নাটকে অভিনয় করছেন, ফখরুল ইসলাম মিঠু, মাহমুদুল আলম সাঈফ, সাইফুল বাবু, রাকিব আল হাসান ও মুক্তা। পোশাক পরিকল্পনা করেছেন মানসুরা আক্তার লাভলী।
বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন আয়োজিত বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় কেন্দ্রীয় শহীদ মিনারে ১ ফেব্রুয়ারি নাট্যোৎসরের উদ্বোধন করা হয়। উৎসবে দেশের ৩০০ নাট্যদল অংশ নেবে।
