দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন সিলেট স্ট্রাইকার্স অধিনায়ক মোহাম্মদ মিঠুন। টানা পাঁচ ম্যাচ হারের পর গতকাল প্রথমবার চলতি আসরে জয়ের দেখা পায় সিলেট। আজ তাদের লক্ষ্য রংপুর রাইডার্সকে হারিয়ে দ্বিতীয় জয় তুলে নেওয়া।
রংপুর গত দুই ম্যাচ ধরে আছে জয়ের ধারায়। সোহানরা চাইবেন সেই ধারা ধরে রেখে হ্যাটট্রিক জয় তুলে নিতে।
