গরিবের ডাক্তার হিসেবে পরিচিত ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. ঢাকা জেলা সিভিল সার্জনের রোগ নিয়ন্ত্রণ ও স্বাস্থ্যসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘স্বাস্থ্যসেবায় বিশেষ সম্মাননা স্মারক’ পেয়েছেন।
গতকাল শনিবার দুপুরে ঢাকা জেলা সিভিল সার্জনের কার্যালয়ে অনুষ্ঠানে তাকে এ সম্মাননা স্মারক দেওয়া হয়। স্বাস্থ্য অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে। ঢাকা জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।
নবাবগঞ্জ উপজেলার বান্দুরা গ্রামের বাসিন্দা ডা. হরগোবিন্দ সরকার বলেন, ‘আমার ছোটবেলা থেকেই মানুষের জন্য কিছু করার ইচ্ছা ছিল। সারাজীবন যেন মানুষের সেবা করতে পারি।’
গত ৩০ ডিসেম্বর দেশ রূপান্তরে ‘গরিবের ডাক্তার হরগোবিন্দ’ শিরোনামে একটি সংবাদ ছাপা হয়।
