ভালুকায় অটোরিকশা ও ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল দুই বোনের

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:২৬ এএম

ময়মনসিংহের ভালুকায় ব্যাটারিচালিত অটোরিকশা ও মিনিট্রাকের সংঘর্ষে দুই নারী নিহত হয়েছেন। এ সময় নিহত দুই নারীর আরেক বোন এবং অটোরিকশার চালকসহ আহত হয়েছেন তিনজন। গতকাল শনিবার সকালে উপজেলার ভরাডোবা-ঘাটাইল সড়কে উপজেলার হাতিবেড় গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলেন মিলশ্রমিক আসমা খাতুন ও তার বোন শিরিনা খাতুন তারা হাতিবেড় গ্রামের বঙ্গারভিটা এলাকার আসাদ আলীর মেয়ে। আহতরা হলেন আসমা-শিরিনার বোন অজুফা খাতুন, অটোরিকশার চালক মো. জুলহাস ও অটোরিকশার আরেক যাত্রী মুর্শেদা খাতুন। পুলিশ ও স্থানীয়রা জানায়, আসমা, শিরিনা, অজুফাসহ বেশ কয়েকজন অটোরিকশায় কর্মস্থলে যাচ্ছিলেন। পথে হাতিবেড় গ্রামে জাহিদ ট্রেডার্স নামে ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে মুরগিবোঝাই মিনিট্রাক অটোরিকশার সংঘর্ষে আসমা ও শিরিনার মৃত্যু হয়। অজুফা, অটোরিকশার চালক জুলহাস ও আরেক যাত্রী মুর্শেদা আহত হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত