মোটরসাইকেল দুর্ঘটনায় সড়কে প্রাণ গেল দুই কিশোরের 

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:২০ পিএম

দিনাজপুরের ঘোড়াঘাটে অটোভ্যান ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই কিশোর নিহত হয়েছে। তারা দুজন স্থানীয় একটি গ্যারেজে কাজ করত।

আজ রবিবার (০৪ ফেব্রুয়ারি) সন্ধায় উপজেলার পালশা ইউনিয়নের ডুগডুগিহাট-রাণীগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো চৌড়িয়া গ্রামের ভিখারী দাসের ছেলে বিনয় চন্দ্র দাস (১৬) এবং একই গ্রামের তাইজুল ইসলামের ছেলে জিতু মিয়া (১৫)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, নিহত দুজন মোটরসাইকেল চালিয়ে ডুগডুগিহাট বাজার থেকে রাণীগঞ্জের দিকে যাচ্ছিল। একই সময় যাত্রীবাহী ব্যাটারিচালিত একটি অটোভ্যান রাণীগঞ্জ বাজার থেকে ডুগডুগিহাটের দিকে যাবার সময় মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় মোটরসাইকেলে থাকা বিনয় চন্দ্র। গুরুতর আহত জিতুকে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় সে-ও মারা যায়

ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আহসান হাবিব বলেন, সন্ধ্যার পরে গুরুতর আহত অবস্থায় জিতু নামে এক কিশোরকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। দুর্ঘটনায় মোটরসাইকেলের দুজন আরোহী নিহত হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত