রূপগঞ্জে গ্যাসলাইন বিস্ফোরণে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৫১ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আবাসিক গ্যাসলাইন বিস্ফোরণে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।

গত শনিবার রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। মৃতরা হলেন রংপুরের তারাগঞ্জ উপজেলার শামসুল হকের ছেলে শামীম ইসলাম (২৪) ও তার স্ত্রী জাহানারা (২২)। তারা উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট কাউয়ারচর নয়াপাড়া এলাকার আবু মুসা মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।

শনিবার ভোরে ওই বাড়িতে বিস্ফোরণের ঘটনায় তারা দগ্ধ হন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, শনিবার ভোরে রূপগঞ্জের নয়াপাড়ায় বিকট শব্দে গ্যাসলাইন বিস্ফোরণের ঘটনায় ঘরে থাকা স্বামী শামীম মিয়া ও স্ত্রী জাহানারা দগ্ধ হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিটে ভর্তি করান। পরে রাতে চিকিৎসাধীন অবস্থায় তারা মৃত্যুবরণ করেন। মৃতদের লাশ তাদের গ্রামের বাড়ি রংপুরে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত