সিরাজগঞ্জে সাংবাদিক আমিনুল ইসলাম চৌধুরীর ইন্তেকাল

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:০২ এএম

দৈনিক ইত্তেফাকের সাবেক উত্তরাঞ্চলীয় ব্যুরো প্রধান এবং যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম চৌধুরী (৮৫) মারা গেছেন। গতকাল রবিবার সকাল সাড়ে ৯টার দিকে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগাহী রেখে গেছেন। বাদ মাগরিব সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে সিরাজগঞ্জ পৌর এলাকার মালশাপাড়া কবরস্থানে দাফন করা হয়। আমিনুল ইসলামের মৃত্যুতে সিরাজগঞ্জ-২ (সিরাজগঞ্জ সদর আংশিক-কামারখন্দ) আসনের এমপি ড. জান্নাত আরা হেনরী, সাবেক এমপি ডা. হাবিবে মিল্লাত মুন্না ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আবদুস সামাদ তালুকদার, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু ইউসুফ সূর্য, আলহাজ ইসহাক আলী প্রমুখ শোক প্রকাশ করেছেন। এ ছাড়া সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, আহ্বায়ক আবদুল কুদ্দুস, সাংবাদিক গাজী শাহাদত হোসেন ফিরোজী, দৈনিক ইত্তেফাকের সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা মাহমুদুল কবীর গভীর শোক প্রকাশ করে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত