বইমেলা উদ্বোধন ছিল ১ ফেব্রুয়ারি। সেই চিঠি পাঠানো হয়েছিল বাংলা একাডেমির তরফে আগেই। কিন্তু ডাক বিভাগের গাফিলতির কারণে চিঠি লেখকের ঠিকানায় পৌঁছেছে আজ সোমবার। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে লেখক ও শিক্ষক আহমেদ মোস্তফা কামাল একটি পোস্ট দিয়েছেন।
ওই পোস্টে তিনি লিখেছেন, বইমেলা উদ্বোধনের আমন্ত্রণপত্র আজকে এসে পৌঁছেছে, যদিও উদ্বোধন হয়ে গেছে চারদিন আগে। দেখা যাচ্ছে, চিঠিটা পোস্ট করা হয়েছে ২৯ জানুয়ারি রাতে, জিপিও (বাংলাদেশের প্রধান ডাকঘর) থেকে। সেটি বসুন্ধরায় এসে পৌঁছলো আজকে, ৫ ফেব্রুয়ারি সকালে। ক'দিন লাগলো একই শহরের এ প্রান্ত থেকে ও প্রান্তে পৌঁছতে? ডাক বিভাগ কি জবাব দেবে?
একইউ ঘটনা আরেকজনের সঙ্গে ঘটেছে উল্লেখ করে স্বাতী সুলতানা নামের একজন লিখেছেন, আমারটা লালমাটিয়ায় ৩তারিখে এসেছে। আমি প্রায় দশবছর আগে থেকে এই অনুষ্ঠানে যাওয়া বাদ দিয়েছি। প্যান্ডেলে আধা ঘণ্টা আটকে থাকা অপমানজনক মনে হয়।
মন্তব্যের ঘরে লেখক আরেকবার লিখেছেন, সময়মতো আমন্ত্রণপত্র এসে পৌঁছলেও আমি যেতাম না। সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু প্রতিবছরই এরকম হয় কেন সেটিই আমার প্রশ্ন।
বই বের করায় বারিশকে ‘রুচির দুর্ভিক্ষ’ বললেন অভিনেত্রী শাকিবা