এই সরকার নিঃস্ব: মান্না

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:২৪ পিএম

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘দেশের অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়ছে। সবাই সরকারের কাছে টাকা পায়, কিন্তু সরকার কাউকেই টাকা দিতে পারে না। এর ফলে আগামীতে জনগণ নানান সংকটের সম্মুখীন হবে।’

আজ সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বেগম খালেদা জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, শামসুজ্জামান দুদুসহ সব রাজবন্দির মুক্তির দাবিতে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

মান্না বলেন, ‘এই সরকার খুনি, ডাকাত, লুটেরা। মানুষের রক্ত খেয়ে তারা নিজেদের বাঁচানো ব্যবস্থা করছে। সব ধান্দাবাজ দিয়ে মন্ত্রী, এমপি বানায়। কোনো জিনিসের দাম কমেনি। সবাই সরকারের কাছে টাকা পায়, কাউকে টাকা দিতে পারে না।’

তিনি আরো বলেন, ‘সরকার বিদ্যুতের টাকা দিতে পারে না। আদানি, সানেম টাকা পায় কিন্তু টাকা দিতে পারে না। এই সরকার নিঃস্ব সরকারের মতো। নেট ঠিকমতো চলে না। কারণ যারা নেট সার্ভিস দেয় তাদের টাকা সরকার পুরোটা দিতে পারেনি। টাকা দিতে না পারলে দেশে ইন্টারনেট সার্ভিস বন্ধ হয়ে যেতে পারে এমন অবস্থা চলছে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে মান্না বলেন, ‘আরেকজন আছেন আওয়ামী লীগের, ডানা ঝাপটায়, কা কা করে। তিনি বলেছেন, আমরা চীনকে অনুরোধ করেছি মিয়ানমারের ব্যাপারে সামাল দিতে। তার মানে, বাংলাদেশ নিজেকে রক্ষা করতে পারে না।’

তিনি বলেন, ‘বিএনপির নেতাকর্মীরা অসহনীয় জীবন কাটাচ্ছেন। গত দেড় মাসের মধ্যে একটা দলের ২০ থেকে ৩০ হাজার নেতাকর্মী জেলে নেওয়া হয়েছে। বিএনপি এত বড় নির্যাতন, অত্যাচারের মধ্যেও তারা দাঁড়িয়ে আছে। তাদের নেতাকর্মীরা ধানের ক্ষেতে মশারি টানিয়ে ঘুমাচ্ছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত