‘ক্যারিয়ার এক্সিলেন্স’

কাজী তাফসিরুল ইসলামের নতুন বইয়ের মোড়ক উন্মোচন

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৪৭ পিএম

নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) বিজনেস স্কুলের সিনিয়র লেকচারার এবং এনএসইউ স্টার্টআপ ইনকিউবেটর প্রোগ্রাম এনএসইউ স্টার্টআপস নেক্সটের সমন্বয়কারী কাজী তাফসিরুল ইসলামের সর্বশেষ বই ‘ক্যারিয়ার এক্সিলেন্স’-এর মোড়ক উন্মোচিত হয়েছে।

মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) এনএসইউ’র বিজনেস স্কুলের কনফারেন্স রুমে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। ‘ক্যারিয়ার এক্সিলেন্স’-এর মোড়ক উন্মোচন করেন এনএসইউ বিজনেস স্কুলের ডিন ড. হেলাল আহমেদ। পেশাগত সাফল্যের পথ নির্দেশনা দেয়ার জন্য পরবর্তী প্রজন্মকে সক্ষম করার জন্য ডিজাইন করা একটি মৌলিক বই ‘ক্যারিয়ার এক্সিলেন্স’।

বইটি প্রকাশ করেছে অদম্য প্রকাশ। বইটি একুশে বইমেলা-২০২৪ এ অদম্য প্রকাশের ৩৯ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে এবং রকমারিতে অর্ডার করা যাচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত