চিলির সাবেক প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা (৭৪) হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেছেন। গত মঙ্গলবার চিলির দক্ষিণাঞ্চলে দুই মেয়াদে দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব সামলানো পিনেরাকে বহনকারী হেলিকপ্টারটি একটি হ্রদে পড়ে ডুবে যায়। এ সময় তার সঙ্গে আরও তিনজন ছিলেন। কিছুক্ষণ পর উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছে সাবেক প্রেসিডেন্টকে মৃত ঘোষণা করেন। অপর তিনজন জীবিত আছেন।
রয়টার্স জানিয়েছে, প্রায়ই চিলির দক্ষিণাঞ্চলের মনোরম হ্রদ এলাকাগুলোতে গ্রীষ্মকালগুলো কাটাতেন পিনেরা। অধিকাংশ সময় নিজের মালিকানাধীন হেলিকপ্টার নিজেই চালাতেন। দুর্ঘটনার সময়ও পিনেরা নিজেই হেলিকপ্টারটি চালাচ্ছিলেন।
মধ্য ডানপন্থি এ রাজনৈতিক নেতার মৃত্যুতে চিলিজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
