দেশের অ্যাভিয়েশন ও পর্যটনবিষয়ক পাক্ষিক ম্যাগাজিন দ্য বাংলাদেশ মনিটর কর্তৃক ‘বিমান ঢাকা ট্রাভেল মার্ট ২০২৪’ উপলক্ষে সব আন্তর্জাতিক রুটের টিকিটে ১৫ শতাংশ বিশেষ মূল্য ছাড় দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
মেলার পাশাপাশি ৮-১০ ফেব্রুয়ারির মধ্যে বিমানের যেকোনো সেলস কাউন্টার, কলসেন্টার, ওয়েবসাইট ও মোবাইল অ্যাপস থেকে টিকিট ক্রয় করলেও ১৫ শতাংশ ডিসকাউন্ট পাওয়া যাবে।
বিমানের ফ্লাইট শিডিউল অনুযায়ী যেকোনো তারিখের টিকিট ওই ডিসকাউন্টে ক্রয় করা যাবে। পাশাপাশি বিকাশ, নগদ, রকেট, ডেবিট ও ক্রেডিট কার্ডে টিকিটের মূল্য পরিশোধ করা যাবে। বিজ্ঞপ্তি
