জ্বালানির দায় শোধে ২১০ কোটি ডলার ঋণ নেবে সরকার

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৪০ এএম

ডলার সংকটে তেল-গ্যাস খাতে বকেয়া বাড়ছে। আগামী গ্রীষ্ম মৌসুমে জ্বালানি চাহিদা আরও বাড়বে। বকেয়া পরিশোধ না করলে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ সম্ভব হবে না। তাই সমস্যা নিরসনে ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশন (আইটিএফসি) থেকে ২১০ কোটি ডলার ঋণ নিচ্ছে জ্বালানি বিভাগ। গতকাল সচিবালয়ে আইটিএফসি ও বাংলাদেশ সরকারের মধ্যে ঋণচুক্তি সই হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

আইটিএফসির পক্ষে চুক্তিতে সই করেন প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার এম নাজিম নুরদালি এবং বাংলাদেশের পক্ষে সই করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব নুরুল আলম। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রতিমন্ত্রী বলেন, এলএনজি কিনতে প্রায় ৫০ কোটি ডলার দেবে আইটিএফসি। এর বাইরে আরও ১৬০ কোটি ডলার দেবে সংস্থাটি। যা আগামীতে সংকট নিরসনে সহায়তা করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত