এক্সপ্রেসওয়ে থেকে স্টিলের ফ্রেম পড়ে পথচারীর মৃত্যু

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৫৮ এএম

রাজধানীর মগবাজারে নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে একটি স্টিল ফ্রেম (মই) মাথার ওপর পড়ে এক পথচারী ফেরিওয়ালার মৃত্যু হয়েছে। তার নাম মতিউর রহমান মতি মিয়া (৫৫)। গতকাল বুধবার সকাল ৯টার দিকে মগবাজার দিলু রোড এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

মতিউর রহমান মতি বিভিন্ন জিনিসপত্র ঘুরে ঘুরে বিক্রয় করতেন। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায়। বর্তমানে মুগদা মানিকনগর এলাকায় একটি মেসে থাকতেন। তিনি দুই মেয়ে সন্তানের জনক ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত