রূপালী ব্যাংক পিএলসির সিলেট বিভাগের শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে ব্যবসায়িক সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সিলেটের অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড পার্কে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর।
এ সময় ব্যবস্থাপনা পরিচালক খেলাপী ও অবলোপনকৃত ঋণ হতে আদায়, রেমিট্যান্স প্রবাহ ও গ্রাহক সেবার মান বৃদ্ধি এবং প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান। তিনি রূপালী ব্যাংককে ডিজিটালি একটি মডেল ব্যাংক হিসেবে গড়ে তুলতে কাজ করছেন বলেও সম্মেলনে উল্লেখ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের মহাব্যবস্থাপক ও কোম্পানি সচিব মোহাম্মদ শাহেদুর রহমান। এ সময় সিলেট বিভাগের জিএম কমল ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিভাগের আওতাধীন জোনাল ম্যানেজার ও শাখা ব্যবস্থাপকগণসহ সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
