বরিশাল জেলার সদর উপজেলাধীন দপদপিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। কোস্ট গার্ড দক্ষিণ জোন অধিনে বিসিজি স্টেশনের কমান্ডার লে. আকতার হোসেনের নেতৃত্বে গত ৮ ফেব্রুয়ারি রাতে এই অভিযান চালানো হয়।
গতকাল শুক্রবার দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
খন্দকার মুনিফ তকি জানান, পটুয়াখালী হতে ঢাকাগামী দুটি ট্রাককে সন্দেহজনক হলে তল্লাশির জন্য চালকদের সংকেত দেওয়া হয়। কিন্তু তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এরপর কোস্ট গার্ডের আভিযানিক দল ট্রাক দুটিকে ধাওয়া করলে দপদপিয়া এলাকা সংলগ্ন টোল প্লাজায় ট্রাক রেখে পালিয়ে যায়। পরে ট্রাক থেকে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আসা শাড়ি, থান কাপড়, ধান জব্দ করা হয়। বিজ্ঞপ্তি
