সৎ উন্নতমানের ডাক্তার তৈরি হোক : স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৪০ এএম

সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, এবার সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে। তিনি চান দেশে সৎ ও উন্নতমানের ডাক্তার তৈরি হোক। গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত দেশের ১৯টি পরীক্ষা কেন্দ্রের ৪৪টি ভেন্যুতে একযোগে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন সকাল ১০টায় প্রথমে রাজধানীর তেজগাঁও কলেজ কেন্দ্র এবং এরপর সকাল সাড়ে ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, সব কেন্দ্রেই বিশেষ সতকর্তা নেওয়া ছিল। প্রতিটি প্রশ্নপত্র বহনকারী ট্রাঙ্কে একটি ইলেক্ট্রনিক ডিভাইস লাগানো ছিল, যার মাধ্যমে অধিদপ্তর থেকে পরীক্ষা কেন্দ্রে আনা নেওয়া কার্যক্রম মনিটরিং করা হয়েছে। পরীক্ষাকেন্দ্রে কেন্দ্র ম্যাজিস্ট্রেটসহ কারও কাছেই কোনোরকম মোবাইল যন্ত্র রাখতে দেওয়া হয়নি। কোনো মেডিকেল কোচিং গত এক মাস খোলা ছিল না। পরীক্ষার আগের দিন ফেসবুকে কোনোরকম প্রশ্নফাঁসের গুজব ছড়ানোর সুযোগ দেয়নি গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত