গোপালগঞ্জস্থ গোপীনাথপুর ইউনিয়ন সমিতির কার্যনির্বাহী কমিটি এবং আজীবন সদস্যদের সমন্বয়ে এক পুনর্মিলনী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯টায় ধানমন্ডির এক রেস্টুরেন্টে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতি মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সমিতির সদস্যরা বিভিন্ন পরামর্শ ও দিক-নির্দেশনামূলক মতামত প্রদান করেন।
আগামী ২৩ ফেব্রুয়ারি সমিতির পিকনিক অনুষ্ঠিত হবে। সভা শেষে সমিতির সভাপতি মো. মোস্তাফিজুর রহমান সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
সভায় উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক কাজী আমিনুল ইসলাম তুহিন। তিনি সকল সদস্যদের পিকনিকে উপস্থিত থাকার আহ্বান জানান।
অন্যান্য কার্যনির্বাহী ও আজীবন সদস্যরা হলেন– শরিফ মো. জায়েদ আলী (লাড্ডু), মুরাদ আলী শরিফ, মো. মিলন খান, আকবর আলী খান, পারভেজ শরীফ, মো. শফিকুল আলম, আবুল খায়ের সর্দার, ইঞ্জিনিয়ার মো. ইব্রাহিম মিয়া উপস্থিত ছিলেন।
