৭৭ দিন পর আজ প্রিমিয়ার লিগের শীর্ষে উঠেছিল ম্যানচেস্টার সিটি। কিন্তু তাদের সেই শীর্ষস্থান স্থায়ী হলো মাত্র আড়াই ঘণ্টা। বার্নলিকে ৩-১ গোলে হারিয়ে আবার শীর্ষে ফিরেছে লিভারপুল। গতবারের ট্রেবল জয়ীদের জন্য এবার লিগ জেতা যে সহজ হচ্ছে না তা টের পাওয়া যাচ্ছে।
অ্যানফিল্ডে দিয়েগো জটার গোলে বার্নলির বিপক্ষে ৩১ মিনিটে এগিয়ে যায় লিভারপুল। তবে প্রথমার্ধেই সমতায় ফেরায় বার্নলি। ৫২ মিনিটে এলিয়টের দারুণ এক ক্রসে হেড করে ব্যবধান আবার বাড়ান লুইস দিয়াজ। ৭৯ মিনিটে আবার এলিয়টের ক্রস বার্নলির বক্সে। এবার হেড দারউইন নুনেজের।
২৪ ম্যাচে ৫৪ পয়েন্ট দাড়ালো লিভারপুলের। এক ম্যাচ কম খেলা সিটির সংগ্রহ ৫২ পয়েন্ট।
