সাংবাদিক তৌফিক আজিজ খানের ২৩তম মৃত্যুবার্ষিকী আজ

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৪৮ এএম

সাংবাদিক তৌফিক আজিজ খানের ২৩তম মৃত্যুবার্ষিকী আজ। ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি ২০০১ সালের ১১ ফেব্রুয়ারি ৬৪ বছর বয়সে মারা যান। তিনি দৈনিক ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক ছিলেন।

তৌফিক আজিজ খান তার সাংবাদিকতা জীবন শুরু করেছিলেন ১৯৫৮ সালে তদানীন্তন পাকিস্তান অবজারভারের স্টাফ রিপোর্টার হিসেবে। তখন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। ১৯৭৫ সালে দৈনিক বাংলা এবং সাপ্তাহিক বিচিত্রার জেনারেল ম্যানেজার হিসেবে যোগ দেওয়ার আগে ১৯৬৮ সাল থেকে ইস্ট পাকিস্তান ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট করপোরেশন ও তিতাস গ্যাসে পাবলিক রিলেশনস অফিসার পদে কাজ করেন। ১৯৯০ সালে তিনি ডেইলি স্টারে ব্যবস্থাপনা সম্পাদক পদে যোগ দেন এবং ১৯৯৭ সালে পত্রিকাটির নির্বাহী সম্পাদক হন। তৌফিক আজিজ খান ছিলেন দেশের প্রথম ইংরেজি ক্রীড়া ধারাভাষ্যকার। তিনি একাধারে রেডিও ও টেলিভিশনে কাজ করেছেন। তার সম্পাদনায় পাক্ষিক ক্রীড়া জগত প্রকাশিত হয়। তার হাত ধরেই বাংলাদেশের প্রথম গ্রুপ থিয়েটার ‘ড্রামা সার্কেল’ যাত্রা শুরু করে।

তৌফিক আজিজ খানের ছোট ছেলে তানজিম আজিজ খান দৈনিক নিউ এজের ব্যবস্থাপনা সম্পাদক। মৃত্যুবার্ষিকীতে পরিবার, বন্ধু ও শুভাকাক্সক্ষীরা তার জন্য দোয়া চেয়েছেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত