শান্তিকালীন পদক প্রদান বিমান বাহিনী প্রধানের

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৩৬ এএম

বিমানবাহিনীর কর্মকর্তা, বিমানসেনা ও এমওডিসি (এয়ার) সদস্যদের মধ্যে শান্তিকালীন সময়ে বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পদক দেওয়া হয়েছে। গতকাল রবিবার বাংলাদেশ বিমানবাহিনী সদর দপ্তরে বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পদক বিতরণ করেন। পরে তিনি দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে বিমানবাহিনী সদস্যদের মধ্যে ৩৮টি শান্তিকালীন পদক প্রদান করা হয়।  অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সশস্ত্র বাহিনীর সদস্যদের মনোবল বৃদ্ধি ও প্রশংসনীয় কাজের প্রতি অধিকতর উৎসাহিত করার লক্ষ্যে বিভিন্ন বীরত্বপূর্ণ কাজের মূল্যায়নস্বরূপ ২০১৩ সালে শান্তিকালীন পদক প্রবর্তন করা হয়। পদক প্রাপ্ত সদস্যদের অভিনন্দন জানাই। এই সম্মাননা বিশেষ ভূমিকার স্বীকৃতি, যা অন্যদের মধ্যে অনুপ্রেরণা সৃষ্টি করবে।

অনুষ্ঠানে সহকারী বিমানবাহিনীর প্রধানরা, বাবিবা ঘাঁটি বাশার, বাবিবা ঘাঁটি বঙ্গবন্ধু ও বিমান সদর (ইউ) এর এয়ার অধিনায়করা, বিমান সদরের পরিচালকরা, ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিমানসেনারা এবং অসামরিক সদস্যরা উপস্থিত ছিলেন। আইএসপিআর

×
সর্বশেষ সর্বাধিক পঠিত