করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ৬৮

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৫৮ পিএম

গতকাল রবিবার সকাল ৮টার পরবর্তী ২৪ ঘণ্টায়ে দেশে করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এই সময়ে ৬৮ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মৃত ব্যক্তি রাজশাহীর বাসিন্দা ছিলেন। এ নিয়ে চলতি মাসে করোনায় দুজনের মৃত্যু হলো। আর করোনায় এখন পর্যন্ত ২৯ হাজার ৪৮৪ জন মারা গেছেন।

নতুন করে করোনা আক্রান্ত ৬৮ জনের মধ্যে ৬৩ জনই ঢাকার বাসিন্দা। দেশে এখন পর্যন্ত ২০ লাখ ৪৭ হাজার ৬২০ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়েছে ২০ লাখ ১৪ হাজার ৭৯৭ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা সন্দেহে এক হাজার ২৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। শনাক্তের হার ৫ দশমিক শূন্য ৩০।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্তের ঘোষণা দেয় সরকার। করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ওই বছরের ১৮ মার্চ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত