নওগাঁ-২ আসনে নৌকার প্রার্থী শহীদুজ্জামান জয়ী

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৩০ এএম

নওগাঁ-২ আসনের স্থগিত হওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে নৌকা প্রতীকের প্রার্থী শহীদুজ্জামান সরকার নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৮৯ হাজার ৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের প্রার্থী এইচএম আখতারুল আলম পেয়েছেন ৭৪ হাজার ৩৮১ ভোট। ১২৪টি কেন্দ্রে ভোট পড়েছে ৫৭.৪ শতাংশ।

গত ২৯ ডিসেম্বর নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হকের মৃত্যুতে নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়। এরপর ১২ ফেব্রুয়ারী (গতকাল সোমবার) নির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন। এ আসনে ভোটার ৩ লাখ ৫৬ হাজার ১৩২ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত