অমর একুশে বইমেলায় বিশিষ্ট শিক্ষাবিদ ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদের ৪টি বই পাওয়া যাচ্ছে। ড. তোফায়েল আহমেদ স্থানীয় শাসন বিশেষজ্ঞ। তিনি শিক্ষকতা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। বাংলাদেশের রাজনীতি, নির্বাচন ব্যবস্থা, শাসনপদ্ধতি ও জনপ্রতিনিধিত্ব বুঝতে তার বই পড়া গুরুত্বপূর্ণ। এসব বিষয় নিয়ে বিভিন্ন সময় তিনি গণমাধ্যমে কলাম লিখে থাকেন। যা ব্যাপক সমাদৃত।
ড. তোফায়েল আহমেদের সংস্কার সংলাপ (সূচনা সূত্র): রাষ্ট্র, নির্বাচন, শাসন-প্রশাসন ও সংবিধান বইটি প্রকাশ করেছে গ্রন্থিক প্রকাশনা। যা পাওয়া যাচ্ছে বইমেলার ৪১৩-১৪ নম্বর স্টলে।
স্থানীয় শাসন বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদের তিন দশকের নীতিচিন্তা ও পলিটিক্স, গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট নামে লেখা দুইটি বইয়ের প্রকাশক বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)। বই ২টি পাওয়া যাচ্ছে বইমেলার ৯১০ নম্বর স্টলে।
বাংলাদেশে সমবায়ের নতুন সম্ভাবনা নামে লেখা ড. তোফায়েল আহমেদের আরেকটি বই প্রকাশ করেছে সম্প্রীতি ক্রেডিট সমবায় উন্নয়ন। এই বইটি পাওয়া যাচ্ছে বইমেলার ৯৪২-৪৩ নম্বর স্টলে।
