সুন্দরবনের গভীর থেকে বাঘের মরদেহ উদ্ধার

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৪৭ এএম

বাগেরহাটে সুন্দরবনের ভেতর থেকে একটি বাঘের মরদেহ উদ্ধার করেছেন বনরক্ষীরা। গত সোমবার সকালে সুন্দরবন-পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের কচিখালীর টাইগার পয়েন্ট এলাকার অদূরে বনের ভেতর থেকে বাঘটির মরদেহ উদ্ধার করা হয়।

শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) শেখ মাহাবুব হাসান বলেন, গত সোমবার সকালে কচিখালী অভয়ারণ্যের বনরক্ষীদের একটি টহল দল বাঘটির মৃতদেহ দেখতে পায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত