বিদেশে বসে এসএসসি পরীক্ষায় দেবে ৩৫২ শিক্ষার্থী

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০২ পিএম

আগামীকাল (১৫ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা। এ বছর ১১টি শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন। এর মধ্যে প্রবাসে থেকে পরীক্ষায় অংশ নেবে ৩৫২ জন শিক্ষার্থী।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, বেশ কয়েক বছর ধরেই বিদেশ কেন্দ্রে এসএসসি পরীক্ষা হচ্ছে। এবার বিদেশের ৮টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। 
কেন্দ্রগুলো হলো- সৌদি আরবের জেদ্দা, রিয়াদ, লিবিয়ার ত্রিপলী, সংযুক্ত আরব-আমিরাতের দোহা, আবুধাবি, দুবাই এবং বাহরাইন ও ওমানে এসএসসি পরীক্ষার কেন্দ্র থাকবে।

তপন কুমার সরকার বলেন, ‘দেশে বসে শিক্ষার্থীরা যে প্রশ্নপত্রে পরীক্ষা দেবে, বিদেশ কেন্দ্রেও একই প্রশ্নপত্র। এজন্য বিদেশ কেন্দ্রের পরীক্ষার্থীদের জন্য আগেই সাদা খাতা (উত্তরপত্র), ওএমআর ফরম ও প্রশ্নপত্র পাঠিয়ে দেওয়া হয়েছে। সব প্রস্তুতিও নিয়েছে তারা।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত