স্মার্টফোনেই বসন্ত নিয়ে এলো ভিভো। ভিভো ওয়াই১৭এস স্মার্টফোনটি পাওয়া যাবে নতুন বসন্ত এডিশন ডায়মন্ড অরেঞ্জ রঙে। বসন্তের রঙিন প্রকৃতিকে ক্যামেরাবন্দি করতে এতে থাকছে ৫০ মেগাপিক্সেল এইচডি ক্যামেরা, ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ৮৪০ নিটস হাই ব্রাইটনেস ডিসপ্লেসহ আরও বিশেষ সব ফিচার।
স্মার্টফোনটির ওজন মাত্র ১৮৬ গ্রাম। চারপাশে রয়েছে ২.৫ ডি কার্ভড ডিজাইন। ব্যাক সাইডটি বিশেষ কম্পোজিট ম্যাটেরিয়ালে তৈরি। তাই বসন্তের রঙটি বেশ নান্দনিকভাবে ফুটে উঠেছে স্মার্টফোনটির মধ্যে। রয়েছে ১৬৩.৭৪ দ্ধ ৭৫.৪৩ দ্ধ ৮.০৯ মিলিমিটার বডি ডায়মেনশন। এতে স্মার্টফোনটি হাতে নিলেই মিলবে আরামদায়ক গ্রিপ। এমনকি ব্যাকসাইডে ক্যামেরার চারপাশে স্কয়ার শেপের অভিনব গ্লসি ডিজাইনটিও বসন্তের রঙে রঙিন। মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর এবং ফানটাচ ওএস১৩ অপারেটিং সিস্টেম রয়েছে ভিভো ওয়াই১৭এস-এ। এর ডিসপ্লেটি ৬.৫৬ ইঞ্চি এবং এলসিডি মাল্টিটাচ ক্যাপাসিটিভ। ১৬১২ দ্ধ ৭২০ এইচডি রেজুলেশন আর ২৬৯ পিপিআই পিক্সেল ডেনসিটি হওয়ায় বসন্তে তোলা ছবিও আর ভিডিওগুলোতে বসন্তের আসল উজ্জ্বলতা তুলে ধরবে। বসন্তের হাজারো স্মৃতি ধরে রাখতে এতে রয়েছে ৬ জিবি র্যাম যা বাড়ানো যাবে আরও ৬ জিবি পর্যন্ত। বিজ্ঞপ্তি
