লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের নতুন পরিচালক আমিনুর

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৫১ এএম

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের নতুন পরিচালক হয়েছেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আমিনুর রহমান সুলতান। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক হিসেবে আগামী এক বছরের জন্য তিনি নিয়োগ পেয়েছেন। গত বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। আমিনুর রহমান সুলতানকে এমন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়ায় খুশি ঈশ্বরগঞ্জবাসী।

লেখক, গবেষক, কবি ও নাট্যকার আমিনুর রহমান সুলতান ১৯৬৪ সালের ৩১ ডিসেম্বর ঈশ্বরগঞ্জের কাঁচামাটিয়ার কাদাজলবিধৌত খৈরাটি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ওই গ্রামের প্রয়াত নাট্যাভিনেতা আজিজুর রহমানের ছেলে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত