৪০০ মণ বরই মালটা ছিঁড়ে নিয়ে গেল দুর্বৃত্তরা

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৫৩ এএম

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের পূর্বেরচর এলাকার চাষি সোলায়মান খানের বাগান থেকে প্রায় ৪০০ মণ বরই ও মালটা ছিঁড়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গত সোমবার থেকে বুধবার রাত পর্যন্ত সময়ে এ ঘটনা ঘটে। এ সময় বেশ কিছু গাছ ভেঙে ফেলা হয়। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার সকালে গোসাইরহাট থানায় অভিযোগ করেছেন সোলাইমান।

অভিযোগ থেকে জানা যায়, সোলায়মান খান (৩৩) গত দুই বছর যাবৎ তিন একর জমি লিজ নিয়ে বরই ও মালটা বাগান করেছেন। বাগানের পাশেই ফারুক সরদারের (৩৫) বাড়ি। সম্প্রতি তার সঙ্গে তুচ্ছ ঘটনায় সোলায়মানের ঝগড়া বাধে। পরে গত রবিবার ফারুক সরদার বাদী হয়ে সোলায়মানসহ ৯ জনকে আসামি করে মামলা করেন। মামলার ভয়ে সোমবার থেকে বুধবার রাত পর্যন্ত সোলায়মান ও তার বাগানের শ্রমিকরা পালিয়ে বেড়াচ্ছিলেন। এই সুযোগে কে বা কারা বাগান থেকে প্রায় ৪০০ মণ বরই ও মালটা ছিঁড়ে নিয়ে যায়।

সোলায়মান খান বলেন, ‘এখন ঋণ কীভাবে পরিশোধ করব?’

গোসাইরহাট থানার ওসি পুষ্পেন দেবনাথ বলেন, ‘অপরাধীদের আইনের আওতায় আনা হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত