পাঁচবিবি সীমান্তে সোনার ১০ বারসহ গ্রেপ্তার ৩

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৫৫ এএম

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্ত এলাকা থেকে অবৈধ পথে সীমান্ত অতিক্রম করে ভারতে স্বর্ণ পাচারের সময় ১০টি স্বর্ণের বারসহ তিন চোরাকারবারিকে আটক করেছে জয়পুরহাট ব্যাটালিয়ন-২০ বিজিবি। গত বুধবার সন্ধ্যার আগে অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

আটকরা হলেন পাঁচবিবি উপজেলার পূর্ব উচনা গ্রামের বাসিন্দা রহিছুল ইসলাম, মঞ্জুর রহমান ও ফরিদুল ইসলাম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত