বাগেরহাটে প্রায় আট বছর পর নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতে মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) আট সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে একটি আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে বাগেরহাটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ড. আতিকুস সামাদ আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
রায়কে ঘিরে আদালতপাড়ায় নেওয়া হয় বাড়তি কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আসামিদের বিরুদ্ধে কী রায় হয় তা জানতে শতশত মানুষ এজলাসের সামনে ভিড় করে।
দন্ডপ্রাপ্তদের মধ্যে আকাশ মোল্লা, কবিরুল ও মিজানুর রহমানকে তিনটি ধারায় আট বছর, জহিরুল ইসলাম, মাকসুদুর রহমান ও মোর্শেদ আলমকে পাঁচ বছর এবং সাইফুল ও তরিকুল ইসলামকে দুটি ধারায় দুই বছর করে কারাদ- দেওয়া হয়েছে। এদের বাড়ি বাগেরহাট, সাতক্ষীরা ও পিরোজপুর জেলার বিভিন্ন গ্রামে।
