কৌঁসুলি-অ্যাটর্নির প্রণয়ে ট্রাম্পের মামলা বিপথে

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:২৮ এএম

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে ২০২০ সালে দেশের প্রেসিডেন্ট নির্বাচনের ফল উল্টে দেওয়ার মামলায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার সহযোগীদের বিরুদ্ধে শুনানি শুরু হয়েছে। এই মামলা এখন অন্য এক কারণে বিশ^ মনোযোগের কেন্দ্রে, আর তা হচ্ছে ফুলটন কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ফানি উইলিস এবং মামলার বিশেষ কৌঁসুলি নাথান ওয়েডের প্রণয়। এক বিবাদীর দাবি, এই প্রণয় মামলার কার্যক্রমের সঙ্গে অসাঞ্জস্যপূর্ণ।

গত বৃহস্পতিবার আদালতের বিবাদী পক্ষের আইনজীবীর তোলা প্রশ্নের পরিপ্রেক্ষিতে নাথান ওয়েডের সঙ্গে নিজের সম্পর্কের কথা স্বীকার করেন ফানি উইলিস। তবে তিনি দাবি করেন, এই সম্পর্ক শুরু হয়েছে ওয়েড মামলার সঙ্গে যুক্ত হওয়ার পর।

প্রেসিডন্ট নির্বাচনের ফল উল্টে দেওয়ার প্রচেষ্টা চালানোর মামলায় ট্রাম্পের সঙ্গে আরও অনেককে অভিযুক্ত করা হয়। তাদের একজন মাইকেল রোমান। তিনি এই সম্পর্ক নিয়ে আপত্তি তুলে উইলিসকে মামলার কাজ থেকে সরানোর আবেদন করেন।

নাথানের সঙ্গে ব্যক্তিগত সময় কাটানো নিয়ে প্রশ্নের মুখে রোমানের আইনজীবীকে উইলিস বলেন, ‘আপনি মানুষের ব্যক্তিগত জীবনের প্রতি আগ্রহ দেখাচ্ছেন। আপনি বিভ্রান্ত। আপনি মনে করছেন, আমি বিচারের মুখোমুখি। কিন্তু ২০২০ সালে যারা নির্বাচনের ফল চুরি করতে চেয়েছিল, তারাই বিচারের মুখোমুখি।’

ফুলটন কাউন্টির ঊর্ধ্বতন বিচারক (সুপিরিয়র জাজ) স্কট ম্যাকঅ্যাফির আদালতে রোমান আবেদন জানান, এই মামলায় যেন উইলিসকে সরানো হয়। এ নিয়ে গতকাল শুক্রবারও যুক্ততর্ক অব্যাহত থাকার কথা। এই আবেদনে বিচারক সাড়া দিলে ডিস্ট্রিক্ট অ্যাটর্নির পুরো দপ্তরই মামলা চালানোর ক্ষেত্রে অযোগ্য হবে। এই মামলায় এরই মধ্যে রাজনৈতিক রঙ লাগানো হয়েছে। এর মধ্যে এই সংকট মামলাকে বিপথে চালিত করছে যা বিচারকাজকেও সংকটে ফেলতে পারে।

আদালতে ওয়েড জানান, ২০২২ সালের মার্চ থেকে তাদের দ্জুনের সম্পর্ক শুরু হয। মামলার কাজে তার যুক্ত হওয়ার চার মাস পর তিনি এতে অন্তর্ভুক্ত হন। তিনি বলেন, ‘আমাদের সম্পর্ক গোপন কিছু নয়। এটি শুধু ব্যক্তিগত।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত