নাঙ্গলকোটে বসন্তবরণ ও পিঠা উৎসব

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:০৫ এএম

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে গতকাল শুক্রবার দিনব্যাপী অনুষ্ঠিত হয় বসন্তবরণ ও পিঠা উৎসব। উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের সামনে এ উৎসবের উদ্বোধন করেন জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক মেহেবুব মোরশেদ লিটু।

অনুষ্ঠানে নাচ, গান, আবৃত্তি, নাটক এবং বাউল গান উৎসবের মাত্রা বাড়িয়ে তোলে। উৎসবে উপজেলার ইউনিয়ন পর্যায়ের পরিবার পরিকল্পনা কেন্দ্রগুলোর কর্মকর্তাদের নিয়ে ১০টি স্টল বসে। স্টলগুলোতে ছিল ভাপা পিঠা, চিতই পিঠা, পুলি পিঠা, পাতা পিঠা, পাটিসাপটা, পাকান পিঠাসহ ৩০ ধরনের পিঠা।

উৎসবে আরও উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনার ব্রাহ্মণবাড়িয়ার এডিএফপি মোস্তফা কামাল, কুমিল্লা এডিসিসি মনজুর মোরশেদ, এডিএফপি আবু কাওছার, নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমাইল হোসেন, পৌর মেয়র আব্দুল মালেক, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল হক প্রমুখ।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত