দেশের খ্যাতনামা শিল্পগ্রুপ ইউএস-বাংলার উপব্যবস্থাপনা পরিচালক দিলরুবা পারভীনের বাবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আলহাজ গাজী আবুল কাশেম গত শুক্রবার সকালে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি ইউএস-বাংলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের শ^শুর।
প্রয়াত গাজী আবুল কাশেমের জ্যেষ্ঠ ছেলে ইউএনডিপির কর্মকর্তা এ কে এম মামুনুর রশীদ জানান, হঠাৎ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি অসুস্থ বোধ করেন। তাকে হাসপাতালে নেওয়া হলে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। গাজী আবুল কাশেম স্ত্রী এবং পাঁচ ছেলে-মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সাতক্ষীরার তালা উপজেলার আটুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন গাজী আবুল কাশেম। কিছুদিন শিক্ষকতার পর খাদ্য বিভাগে যোগ দেন। দুই দশক আগে তিনি অবসর গ্রহণ করেন। তার সন্তানদের মধ্যে দ্বিতীয় পুত্র এ কে এম হারুন অর রশীদ জাপানে কর্মরত। মেয়েদের মধ্যে সাজিয়া আফরিন, দিলরুবা পারভীন ও শারমিন আক্তার নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত।
শুক্রবার বিকেলে বারিধারায় জানাজা শেষে পূর্বাচল আমেরিকান সিটিতে দাফন করা হয় গাজী আবুল কাশেমকে।
