রাজধানীর মিরপুর ১২ নম্বরের ঝিলপাড় বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে এই আগুন লাগার খবর পাওয়া যায়।
তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এছাড়া এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
