‘গেম অব থ্রোনস’-এর সোফি ও কিট চলচ্চিত্রে

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:২৩ পিএম

জনপ্রিয় টিভি সিরিজ ‘গেম অব থ্রোনস’-এর আলোচিত চরিত্র সানসা স্ট্রার্ক ও জন স্নো। জর্জ আর আর মার্টিনের কল্পকাহিনি নির্ভর উপন্যাস অবলম্বনে নির্মিত সিরিজটিতে সানসা স্টার্কের ভূমিকায় ছিলেন সোফি টার্নার ও জন স্নো চরিত্রে কিট হ্যারিংটন। দু’জনেই এতে অভিনয়ের সুবাদে প্রশংসায় ভেসেছেন। 

এমনকি এমি অ্যাওয়ার্ডসেওমনোনয়ন পেয়েছিলেন। আবারও তারা একসঙ্গে অভিনয় করছেন। তবে এবার সিরিজ নয়;সিনেমায় দেখা যাবে তাদের। সিনেমার নাম ‘দ্য ড্রেডফুল’। এটি পরিচালনা করছেন‘লাকি’খ্যাত নির্মাতা নাতাশা কেরমানি। পঞ্চদশ শতাব্দীর ‘ওয়ার অব দ্য রোজেস’-এর পটভূমিতে নির্মিত হচ্ছে হররধর্মী এ
 

সিনেমা। অ্যানা [সোফি] ও তার শাশুড়ির গল্পে এগিয়ে যাবে কাহিনি। যারা কিনা শহরের উপকণ্ঠে বিচ্ছিন্নভাবে জীবনযাপন করে। কিন্তু তাদের পূর্বপরিচিত এক ব্যক্তি [হ্যারিংটন] যখন ওই এলাকায় ফিরে আসে, তখনই ঘটনা নাটকীয়ভাবে মোড় নিতে থাকে; যা শেষমেশ অ্যানের জন্য এক টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। 

সিনেমাটি প্রযোজনা করছে রেডওয়্যার পিকচার্স, স্টোরিবোর্ড মিডিয়া ও ব্ল্যাক ম্যাজিক। যুক্ত রয়েছেন প্রযোজক লুক ড্যানিয়েলস, প্যাট্রিক মুলডুন, প্যাট্রিক হিবলার, লুকাস জারচ ও গ্রেগ লরিতানো।

সবশেষ টার্নারকে দেখা গেছে ‘ডু রিভেঞ্জ’ নামেএকটি সিনেমায়। এ ছাড়া এইচবিওর ‘দ্য স্ট্যায়ারকেস’ সিরিজেও অভিনয় করেছেনতিনি।অন্যদিকেমুক্তির অপেক্ষায় তাঁর অভিনীত ব্রিটিশ ক্রাইম সিরিজ ‘জোয়ান’। আর হ্যারিংটনকে সবশেষ দেখা গেছে ‘ব্লাড ফর ডাস্ট’ ও ‘বেবি রুবি’ নামেদুটি সিনেমায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত