আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল যশোর ও রাবেজান মঞ্জিলের উদ্যোগে মেহেরপুরে বিনামূল্যে চক্ষু, ডায়াবেটিস, নাক-কান-গলা, চর্ম ও যৌন স্বাস্থ্য ক্যাম্পের উদ্বোধন করেছেন জনপ্রশাসনমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন। গত শনিবার সকালে মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর শালিকা মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ক্যাম্পের উদ্বোধন করেন তিনি।
লে. কর্নেল (অব.) অধ্যাপক ডা. আব্দুল ওয়াহাবের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিভিল সার্জন ডা. মহী উদ্দিন আহমেদ, আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন, আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আব্দুস সবুর, শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান। বিজ্ঞপ্তি
