সকাল থেকেই গুমট আবহাওয়া রাজধানীজুড়ে। সূর্যের উঁকিঝুঁকিতে গড়িয়েছে দুপুর। আকাশ মেঘলা হওয়ায় দিনের তাপমাত্রা কমেছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, ঢাকায় আজ সামান্য বৃষ্টি হতে পারে। আকাশে মেঘ থাকায় কুয়াশার মতো দেখাচ্ছে।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর অফিস জানিয়েছে, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশার ও সিলেট বিভাগের দুই এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
ঢাকার আবহাওয়ার বিষয়ে আবহাওয়াবিদ মো. শাহিনুর রহমান জানিয়েছেন, বছরের এই সময়ে সাধারণত কিছুটা বৃষ্টি হয়ে থাকে। এখন বিভিন্ন স্থানে আকাশ কিছুটা মেঘলা আছে। সন্ধ্যার দিকে সামান্য পরিমাণ বৃষ্টি হতে পারে। দুই থেকে তিন দিন এই পরিস্থিতি চলতে পারে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, সারা দেশে আজ রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। তবে শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১১.৩ ডিগ্রি সেলসিয়াস। আর গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুণ্ডে ৩২.০ ডিগ্রি সেলসিয়াস।
সুগন্ধা পয়েন্ট এখন ‘বঙ্গবন্ধু বিচ’, মুক্তিযোদ্ধাদের নামে নতুন বিচ
যানজট-জলাবদ্ধতা নিয়ে পোস্টার : মামলা ছাড়াই ডিজাইনার শামীম কারাগারে