আইপিএল শুরু ২২ মার্চ

মোস্তাফিজের চেন্নাইয়ের ম্যাচ কবে কখন

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:২১ পিএম

আগামী ২২ মার্চ শুরু হচ্ছে আইপিএলের এবারের মৌসুম। চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের সঙ্গে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সাধারণত আইপিএলের প্রথম ম্যাচে সর্বশেষ আসরের ফাইনাল খেলা দুই দল মুখোমুখি হলেও এবার ব্যতিক্রম হচ্ছে। গতবার গুজরাট টাইটানসকে হারিয়ে শিরোপা জিতেছিল চেন্নাই। চেন্নাইয়ের হয়ে এবার খেলার কথা রয়েছে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহামানের। 
গত আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন মুস্তাফিজ। কিন্তু আসন্ন আসরের আগে তাকে ছেড়ে দেয় ফ্র্যাঞ্চাইজিটি। তাই নিলামে নতুন করে নাম দিয়েছিলেন কাটার মাস্টার। গেল ডিসেম্বরের মিনি নিলাম থেকে ২ কোটি রুপিতে তাকে দলে ভেড়ায় চেন্নাই সুপার কিংস।
অবশ্য পুরো মৌসুমের জন্য তাকে পাচ্ছে না চেন্নাই। কারণ ২২ মার্চ শুরু হওয়া আইপিএলের ফাইনাল হতে পারে আগামী ২৬ মে। সেখানে মোস্তাফিজকে ১২ মে পর্যন্ত পাবে ফ্যাঞ্চাইজিটি। বাকি ম্যাচগুলো তিনি খেলতে পারবেন না। মোট ৫১ দিনের জন্য এই বাঁ-হাতি পেসারকে ছুটি দিয়েছে বিসিবি।
ভারতের লোকসভা নির্বাচনের কারণে আইপিএলের প্রথম দুই সপ্তাহের সূচি প্রকাশ করা হয়েছে। এই সময়ে ২১টি ম্যাচ হবে। প্রতিটি দল অন্তত চারটি করে ম্যাচট পাচ্ছে। চেন্নাইয়ের ম্যাচগুলোর সূচী এমন

চেন্নাই বনাম আরসিবি       ২২ মার্চ (চেন্নাই, রাত ৮টা)
চেন্নাই বনাম গুজরাট         ২৬ মার্চ (চেন্নাই, রাত ৮টা)
দিল্লি বনাম চেন্নাই            ৩১ মার্চ (ভাইজ্যাগ, রাত ৮টা)
হায়দরাবাদ বনাম চেন্নাই    ৫ এপ্রিল (হায়দরাবাদ, রাত ৮টা)

×
সর্বশেষ সর্বাধিক পঠিত